ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়
শিক্ষার্থী বহিষ্কার করায় প্রধান শিক্ষককে লক্ষ্য করে বোমা জাতীয় বস্তু নিক্ষেপ, বিস্ফোরণ
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা চলাকালে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।